আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১ মে) অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রমিকদের খাতায় নিজের নাম লেখানোর পাশাপাশি দেশ গড়ার কাজে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।তিনি বলেন, শ্রমিকদের খাতায় নিজের ও মন্ত্রীদের নাম লেখাতে চান এবং একই সঙ্গে সবাইকে দেশ গড়ার শ্রমিক হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানান।সমাবেশে জুলাই আন্দোলনে শহীদ ৭২ জন শ্রমিককে স্মরণ করা হয়। তারেক রহমান অভিযোগ করেন, অতীতে স্বৈরাচারী শাসনে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে জনগণ পরিবর্তন এনেছে।তিনি আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পর্যায়ক্রমে চালু করা হবে এবং নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, দেশে ও বিদেশে শ্রমিকদের জন্য সুযোগ সৃষ্টি করা হবে।শ্রমিক ও কৃষকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শ্রমিক ও কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। একই সঙ্গে হকারদের পুনর্বাসন ও ব্যবসার সুযোগ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। সমাবেশে বিএনপি মহাসচিবসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং শ্রমিকদের অধিকার, কর্মসংস্থান ও জাতীয় উন্নয়ন নিয়ে বক্তব্য দেন।