বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

শেষ পর্যন্ত বিশ্বকাপ মিস

বিশ্বকাপে না খেলা ছিল বড় ভুল-বললেন সাকিব

ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে সরকারের “বড় ভুল” হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান

ভারতের মুম্বাইয়ে এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের মতো একটি দেশের বিশ্বকাপে অংশ না নেওয়া ক্রিকেটের জন্য বড় ক্ষতি। “একটি দেশ হিসেবে আমরা আমাদের খেলোয়াড়দের বিশ্বকাপে দেখতে চাই। সেখানে অংশগ্রহণ না করা বড় মিস ছিল,”—যোগ করেন তিনি।

প্রসঙ্গত, মুস্তাফিজুর রহমান আইপিএল নিলামে উচ্চমূল্যে দল পেলেও শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স-এর হয়ে খেলতে পারেননি। এ ঘটনাকে ঘিরে বিতর্ক তৈরি হয় এবং পরবর্তীতে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে তখনকার অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ দলকে বিশ্বকাপে অংশ নিতে দেয়নি।

সাকিব এ বিষয়ে বলেন, “এটা বাংলাদেশ ক্রিকেটের দৃষ্টিকোণে বিরাট ক্ষতি। এমন সুযোগ বারবার আসে না।”

এদিকে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার দেশের মাটিতে শেষ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। সময়ের সঙ্গে পরিস্থিতি ভালো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই তারকা অলরাউন্ডার।

#সাকিবআলহাসান #বাংলাদেশক্রিকেট #বিশ্বকাপ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিশ্বকাপে না খেলা ছিল বড় ভুল-বললেন সাকিব

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে সরকারের “বড় ভুল” হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান

ভারতের মুম্বাইয়ে এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের মতো একটি দেশের বিশ্বকাপে অংশ না নেওয়া ক্রিকেটের জন্য বড় ক্ষতি। “একটি দেশ হিসেবে আমরা আমাদের খেলোয়াড়দের বিশ্বকাপে দেখতে চাই। সেখানে অংশগ্রহণ না করা বড় মিস ছিল,”—যোগ করেন তিনি।

প্রসঙ্গত, মুস্তাফিজুর রহমান আইপিএল নিলামে উচ্চমূল্যে দল পেলেও শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স-এর হয়ে খেলতে পারেননি। এ ঘটনাকে ঘিরে বিতর্ক তৈরি হয় এবং পরবর্তীতে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে তখনকার অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ দলকে বিশ্বকাপে অংশ নিতে দেয়নি।

সাকিব এ বিষয়ে বলেন, “এটা বাংলাদেশ ক্রিকেটের দৃষ্টিকোণে বিরাট ক্ষতি। এমন সুযোগ বারবার আসে না।”

এদিকে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার দেশের মাটিতে শেষ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। সময়ের সঙ্গে পরিস্থিতি ভালো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই তারকা অলরাউন্ডার।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত