যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে নির্মম হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ মে) ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বৃষ্টির ভাইকে ফোন করে বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বৃষ্টির।
পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস যৌথভাবে কাজ শুরু করেছে।
এর আগে একই ঘটনায় আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এর ক্ষতবিক্ষত মরদেহ ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়। পরে সেখানে আরও কিছু মানবদেহের খণ্ডিত অংশও পাওয়া যায়।
জানা গেছে, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই পিএইচডি শিক্ষার্থী লিমন (২৭) ও বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাদের সহপাঠী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। প্রায় আট দিন নিখোঁজ থাকার পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় লিমনের রুমমেট যুক্তরাষ্ট্রের নাগরিক হিশাম আবুঘরবিয়া কে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে লাশের খণ্ডাংশ উদ্ধার করা হয়।
এদিকে গতকাল টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে নিহত লিমনের জানাজা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
বাংলাদেশি দুই শিক্ষার্থীর এমন মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬