চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে বাতেন খাঁ মোড়ে বসে চা পান করছিলেন দুই সাংবাদিক। এ সময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বীর নেতৃত্বে ৬-৭ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তারেক রহমানকে রাস্তায় ফেলে প্রায় ৩০ মিনিট ধরে মারধর করে। একই সময় আজিজকে ভাঙা চায়ের কাপ দিয়ে আঘাত করলে তার হাতের আঙুল গুরুতরভাবে কেটে যায়।
হামলার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
আহত সাংবাদিক তারেক রহমান অভিযোগ করেন, হত্যার উদ্দেশ্যেই আমাদের ওপর হামলা চালানো হয়েছে। মারধরের সময় তারা বারবার গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, আহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও জানান, অভিযুক্ত রাব্বীর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ৯টি মামলা রয়েছে, তবে বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬