শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

২২টি শ্রমিক সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শ্রমিক দিবস উৎসবমুখর

ছবি: চেকপোস্ট

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস

শুক্রবার (১ মে) সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। এতে উপজেলার ২২টি শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতিজা বেগম এবং থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, রফিকুল ইসলাম এবং বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি লিটন প্রধান সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যূনতম মজুরি নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শ্রমিকদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনি ও মুক্তারুল ইসলাম মুক্তার।

#রাণীশংকৈল #ঠাকুরগাঁও #শ্রমিক_দিবস

চেকপোস্ট

শুক্রবার, ০১ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শ্রমিক দিবস উৎসবমুখর

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত