শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

শ্রমিক সমাবেশে ঐক্যের ওপর জোর

একাত্তরের জামায়াত আর এখনকার জামায়াত এক নয়: গোলাম পরওয়া

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১৯৭১ সালের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়। সময়ের প্রেক্ষাপটে দলটির গঠনতন্ত্রে বহুবার পরিবর্তন আনা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা টাউন হল মাঠ-এ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, সাংবিধানিক পরিবর্তনের পরও একটি মহল পুরোনো বিতর্ককে জিইয়ে রাখতে চায়, যা দেশপ্রেমের প্রকাশ নয়; বরং জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ। তিনি উল্লেখ করেন, বর্তমান গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের স্বার্থে এসব বিতর্কের দ্রুত সমাধান প্রয়োজন এবং নতুন প্রজন্মের জন্য একটি ঐক্যবদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কুমিল্লা মহানগর আমির কাজী দীন মোহাম্মদ এবং সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মো. মজিবুর রহমান ভূঁইয়া।

সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

#রাজনীতি #জামায়াত #বাংলাদেশ_পুলিশ_

চেকপোস্ট

শুক্রবার, ০১ মে ২০২৬

একাত্তরের জামায়াত আর এখনকার জামায়াত এক নয়: গোলাম পরওয়া

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১৯৭১ সালের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়। সময়ের প্রেক্ষাপটে দলটির গঠনতন্ত্রে বহুবার পরিবর্তন আনা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা টাউন হল মাঠ-এ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, সাংবিধানিক পরিবর্তনের পরও একটি মহল পুরোনো বিতর্ককে জিইয়ে রাখতে চায়, যা দেশপ্রেমের প্রকাশ নয়; বরং জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ। তিনি উল্লেখ করেন, বর্তমান গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের স্বার্থে এসব বিতর্কের দ্রুত সমাধান প্রয়োজন এবং নতুন প্রজন্মের জন্য একটি ঐক্যবদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কুমিল্লা মহানগর আমির কাজী দীন মোহাম্মদ এবং সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মো. মজিবুর রহমান ভূঁইয়া।

সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত