বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

নির্বাচন ঘিরে ছড়ানো তথ্যকেও বলছে ভিত্তিহীন

তামিমের বিসিবি ছাড়ার খবর ‘গুজব’, পরিষ্কার করল ঘনিষ্ঠ সূত্র

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে ছড়িয়ে পড়া তামিম ইকবাল-এর বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগের খবরটি ‘গুজব’ বলে নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ সূত্র।

গত ৪৮ ঘণ্টা ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে এমন খবর ছড়িয়ে পড়ে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আহ্বায়ক কমিটির প্রধান বা সভাপতি পদ থেকে শিগগিরই সরে দাঁড়াতে পারেন তামিম। তবে বিষয়টির কোনো সত্যতা পাওয়া যায়নি।

তামিম ইকবালের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি কোথাও পদত্যাগের কথা বলেননি এবং এ ধরনের কোনো ঘোষণার প্রশ্নই ওঠে না। তারা এটিকে “গুজব ও প্রোপাগান্ডা” হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে, বিসিবি নির্বাচনকে ঘিরে আরেকটি তথ্যও ছড়িয়েছে—আহ্বায়ক কমিটিতে থেকে নাকি পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নেওয়া যাবে না। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, জাতীয় ক্রীড়া পরিষদ বা বিসিবির গঠনতন্ত্রে এমন কোনো বিধান নেই।

ফলে নির্বাচনকে সামনে রেখে তামিমের পদত্যাগের যে আলোচনা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তামিম নিজেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে তার ঘনিষ্ঠ মহলের জোরালো বক্তব্য—তিনি বিসিবি সভাপতির পদ ছাড়ছেন না।

#তামিমইকবাল #বিসিবি #ক্রিকেটখবর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

তামিমের বিসিবি ছাড়ার খবর ‘গুজব’, পরিষ্কার করল ঘনিষ্ঠ সূত্র

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে ছড়িয়ে পড়া তামিম ইকবাল-এর বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগের খবরটি ‘গুজব’ বলে নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ সূত্র।

গত ৪৮ ঘণ্টা ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে এমন খবর ছড়িয়ে পড়ে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আহ্বায়ক কমিটির প্রধান বা সভাপতি পদ থেকে শিগগিরই সরে দাঁড়াতে পারেন তামিম। তবে বিষয়টির কোনো সত্যতা পাওয়া যায়নি।

তামিম ইকবালের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি কোথাও পদত্যাগের কথা বলেননি এবং এ ধরনের কোনো ঘোষণার প্রশ্নই ওঠে না। তারা এটিকে “গুজব ও প্রোপাগান্ডা” হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে, বিসিবি নির্বাচনকে ঘিরে আরেকটি তথ্যও ছড়িয়েছে—আহ্বায়ক কমিটিতে থেকে নাকি পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নেওয়া যাবে না। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, জাতীয় ক্রীড়া পরিষদ বা বিসিবির গঠনতন্ত্রে এমন কোনো বিধান নেই।

ফলে নির্বাচনকে সামনে রেখে তামিমের পদত্যাগের যে আলোচনা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তামিম নিজেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে তার ঘনিষ্ঠ মহলের জোরালো বক্তব্য—তিনি বিসিবি সভাপতির পদ ছাড়ছেন না।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত