শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

শ্রমিক অধিকার দাবিতে সমাবেশ

নয়াপল্টনে আজ বিএনপির মহাসমাবেশ, বক্তব্য দেবেন তারেক রহমান

ছবি: তারেক রহমান

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশ আয়োজন করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে ঢাকা ও আশপাশের জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। এতে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছেন কেন্দ্রীয় নেতারা।

সমাবেশকে কেন্দ্র করে জরুরি সেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য আলাদা পথ রাখা হবে। এছাড়া নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।

#বিএনপি #মেদিবস #নয়াপল্টন

চেকপোস্ট

শুক্রবার, ০১ মে ২০২৬

নয়াপল্টনে আজ বিএনপির মহাসমাবেশ, বক্তব্য দেবেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশ আয়োজন করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে ঢাকা ও আশপাশের জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। এতে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছেন কেন্দ্রীয় নেতারা।

সমাবেশকে কেন্দ্র করে জরুরি সেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য আলাদা পথ রাখা হবে। এছাড়া নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত