ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মোহাম্মদপুর থানায় কর্মরত তিন পুলিশ সদস্যকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপি সদরদপ্তরের উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, মোহাম্মদপুর থানায় কর্মরত দুই উপপরিদর্শক (এসআই) ও একজন উপসহকারী পরিদর্শককে (এএসআই) ডিএমপি সদরদপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন, এসআই সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং এএসআই সোহেল রানা।
পুলিশ সূত্রে জানা গেছে, সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় তাদের বিরুদ্ধে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এরপরই প্রশাসনিকভাবে তাদের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়।
ডিএমপি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬