শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

১.৯৪ লাখ টাকা ও ২৩ মোবাইল উদ্ধার

হবিগঞ্জে সাইবার ক্রাইম ডিবির বড় সাফল্য

হবিগঞ্জে সাইবার ক্রাইম ডিবির বড় সাফল্য
ছবি: চেকপোস্ট

হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) তথ্য-প্রযুক্তির সহায়তায় সাইবার প্রতারণা রোধে সফল অভিযান পরিচালনা করে ১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা এবং ২৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ এর সার্বিক দিকনির্দেশনায় সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) টিমটি ভুক্তভোগীদের দাখিলকৃত সাধারণ ডায়েরির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

বিকাশ ও নগদসহ বিভিন্ন মাধ্যমে সংঘটিত প্রতারণা এবং ভুলবশত হারিয়ে যাওয়া অর্থ ও মোবাইল ফোন প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে উদ্ধার করা হয়।

অভিযানের ধারাবাহিকতায় মোট ১,৯৪,৫০০ টাকা এবং ২৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

৩০ এপ্রিল ২০২৬ তারিখে পুলিশ সুপার মহোদয় উদ্ধারকৃত অর্থ ৭ জন ভুক্তভোগীর হাতে এবং মোবাইল ফোনগুলো ২২ জন প্রকৃত মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

পুলিশ প্রশাসন জানিয়েছে, সাইবার অপরাধ দমনে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার অব্যাহত থাকবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান আরও জোরদার করা হবে।

#হবিগঞ্জ #সাইবারক্রাইম #ডিবিপুলিশ

চেকপোস্ট

শুক্রবার, ০১ মে ২০২৬

হবিগঞ্জে সাইবার ক্রাইম ডিবির বড় সাফল্য

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) তথ্য-প্রযুক্তির সহায়তায় সাইবার প্রতারণা রোধে সফল অভিযান পরিচালনা করে ১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা এবং ২৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ এর সার্বিক দিকনির্দেশনায় সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) টিমটি ভুক্তভোগীদের দাখিলকৃত সাধারণ ডায়েরির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

বিকাশ ও নগদসহ বিভিন্ন মাধ্যমে সংঘটিত প্রতারণা এবং ভুলবশত হারিয়ে যাওয়া অর্থ ও মোবাইল ফোন প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে উদ্ধার করা হয়।

অভিযানের ধারাবাহিকতায় মোট ১,৯৪,৫০০ টাকা এবং ২৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

৩০ এপ্রিল ২০২৬ তারিখে পুলিশ সুপার মহোদয় উদ্ধারকৃত অর্থ ৭ জন ভুক্তভোগীর হাতে এবং মোবাইল ফোনগুলো ২২ জন প্রকৃত মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

পুলিশ প্রশাসন জানিয়েছে, সাইবার অপরাধ দমনে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার অব্যাহত থাকবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান আরও জোরদার করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত