বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে ৪৯ এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ

বিএনপি জোটে ৩৬, জামায়াত জোটে ১২, স্বতন্ত্র ১

সংরক্ষিত নারী আসনে ৪৯ এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।ইসি সূত্রে জানা গেছে, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়ন জমা দেওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের আবেদন তাৎক্ষণিকভাবে বিবেচনায় নেওয়া হয়নি। যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোটের নির্বাচিত ৩৬ জন নারী এমপির মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটের ১২ জন নারী এমপি হলেন— নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি. মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি. মাহবুবা হাকিম।এছাড়া স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, জোটভিত্তিক আসন বণ্টনের কারণে প্রতিটি আসনে একাধিক প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।এদিকে, জামায়াত জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়ন জমা দিলেও আদালতের নির্দেশে সেটি গ্রহণ করা হয়েছে। তার মনোনয়নপত্র আগামী শনিবার যাচাই-বাছাই করা হবে। উল্লেখ্য, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমার শেষ দিনে সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পূর্ণ না হওয়ায় জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের আলোচনা শুরু হলে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র দ্রুত জমা দেওয়া হয়।

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের ব্যাগ-ড্রেস-জুতা, মেয়েদের উচ্চশিক্ষা ফ্রি / প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষকদের মর্যাদার সঙ্গে জীবনযাপন নিশ্চিত করতে তাদের সম্মানি বৃদ্ধি করা হবে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।তিনি জানান, ভবিষ্যতে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জিডিপির বড় একটি অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা হবে।শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগের কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী জুলাই থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়া হবে, যাতে তারা উন্নত পরিবেশে পড়াশোনা করতে পারে।নারী শিক্ষার প্রসারে সরকার স্নাতক বা ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করার পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি। এছাড়া ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।প্রধানমন্ত্রী আরও বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। এজন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, সরকার ও বিরোধী দলের লক্ষ্য একই একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। জনগণের জীবনমান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সংসদে তাহেরের দাবি, ‘আমিও শিশু মুক্তিযোদ্ধা’

রাষ্ট্রপতির ভাষণের আলোচনায় বিস্ফোরক মন্তব্য / সংসদে তাহেরের দাবি, ‘আমিও শিশু মুক্তিযোদ্ধা’

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার পরিবার সীমান্ত পাড়ি দেওয়া মানুষদের আশ্রয় দিয়েছে এবং পাকিস্তানি সেনাদের গতিবিধি সম্পর্কে তথ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।বক্তব্যে তাহের বলেন, “বর্তমানে আমাদের রাজাকার-আলবদর হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা যারা এখানে বসে আছি, আমরা কেউ রাজাকার বা আলবদর ছিলাম না। যদি এভাবে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা হয়, তবে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।”তিনি আরও বলেন, “আমাদের বাড়ি সীমান্তের কাছে ছিল এবং সেটি বেশ বড় ছিল। যারা ভারতে যাওয়ার জন্য সীমান্ত পার হতেন, তারা প্রথমে আমাদের বাড়িতে আশ্রয় নিতেন। আমরা তাদের খাবারের ব্যবস্থা করতাম। পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনীর টহল সম্পর্কে নজরদারি করতাম এবং পরিস্থিতি অনুকূলে থাকলে তাদের নিরাপদে সীমান্ত পার করে দিতাম।”এ সময় ‘টু-থার্ড মেজরিটি’ বা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রভাব নিয়ে সরকারকে সতর্ক করেন তাহের। তিনি বলেন, অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় ঔদ্ধত্যে রূপ নেয়, যা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে।তিনি উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের উদাহরণ টেনে ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টো, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান এবং খালেদা জিয়া-এর সময়ের উদাহরণ উল্লেখ করে বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা সবসময় ইতিবাচক ফল বয়ে আনেনি। তাহের আরও বলেন, নির্বাচনের আগে ঐক্যমতের কথা বলা হলেও বর্তমানে সংসদে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তিনি ‘হোস্টাইল এনভায়রনমেন্ট’ বা শত্রুতাপূর্ণ পরিবেশের কথা উল্লেখ করে বলেন, এমন পরিস্থিতি জাতির জন্য হতাশাজনক হতে পারে।

৫ দিন বিদ্যুৎ নেই, চুনারুঘাটে চা শিল্পে কোটি টাকার ক্ষতি

কাজহীন হাজার শ্রমিক, রাজপথে নামার প্রস্তুতি / ৫ দিন বিদ্যুৎ নেই, চুনারুঘাটে চা শিল্পে কোটি টাকার ক্ষতি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি ও লাল চান্দ চা বাগানে টানা পাঁচ দিন ধরে বিদ্যুৎ না থাকায় চা উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে চা শিল্পে প্রায় কোটি টাকার বেশি ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।সরেজমিনে দেখা যায়, বাগান দুটিতে প্রায় দুই লাখ কেজির বেশি কাঁচা চা পাতা মজুদ রয়েছে, যেখান থেকে উৎপাদনের কথা ছিল প্রায় ৫০ হাজার কেজি চা। কিন্তু বিদ্যুৎ সংকটের কারণে এসব কাঁচা পাতা সংরক্ষণ করা যাচ্ছে না, ফলে তা পচে নষ্ট হয়ে যাচ্ছে এবং চায়ের মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।জানা গেছে, দেউন্দি টি কোম্পানির অধীনে পরিচালিত এসব বাগানের কারখানা কার্যক্রম ২৬ এপ্রিল থেকে বন্ধ রয়েছে। ফলে কয়েক হাজার চা শ্রমিক কাজ হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। প্রতিদিনের আয় বন্ধ থাকায় তাদের জীবনযাপন কষ্টকর হয়ে উঠেছে।শ্রমিকরা জানান, আমরা প্রতিদিন কাজ করে খাই। পাঁচ দিন ধরে কাজ নেই, আয় নেই। পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছি। তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। অন্যথায় রাজপথে আন্দোলন ও বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন।লাল চান্দ চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. হুমায়ুন আহমেদ চৌধুরী বলেন, বিদ্যুৎ সংকটের কারণে দুই বাগানে উৎপাদন সম্পূর্ণ বন্ধ। এতে ক্ষতির পরিমাণ ইতোমধ্যে কোটি টাকার বেশি ছাড়িয়েছে এবং সরকারের রাজস্ব আয়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও জানান, শুধু বেসরকারি নয়, সরকারি চা বাগানগুলোও একই সংকটে রয়েছে। চুনারুঘাট পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার জুনায়দুর রহমান জানান, সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ের কারণে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালা পড়ে লাইন বিচ্ছিন্ন হওয়ায় সরবরাহ ব্যাহত হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানে কাজ চলছে এবং পর্যায়ক্রমে সব এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তামিমের বিসিবি ছাড়ার খবর ‘গুজব’, পরিষ্কার করল ঘনিষ্ঠ সূত্র

নির্বাচন ঘিরে ছড়ানো তথ্যকেও বলছে ভিত্তিহীন / তামিমের বিসিবি ছাড়ার খবর ‘গুজব’, পরিষ্কার করল ঘনিষ্ঠ সূত্র

বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে ছড়িয়ে পড়া তামিম ইকবাল-এর বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগের খবরটি ‘গুজব’ বলে নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ সূত্র।গত ৪৮ ঘণ্টা ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে এমন খবর ছড়িয়ে পড়ে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আহ্বায়ক কমিটির প্রধান বা সভাপতি পদ থেকে শিগগিরই সরে দাঁড়াতে পারেন তামিম। তবে বিষয়টির কোনো সত্যতা পাওয়া যায়নি।তামিম ইকবালের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি কোথাও পদত্যাগের কথা বলেননি এবং এ ধরনের কোনো ঘোষণার প্রশ্নই ওঠে না। তারা এটিকে “গুজব ও প্রোপাগান্ডা” হিসেবে উল্লেখ করেছেন।এদিকে, বিসিবি নির্বাচনকে ঘিরে আরেকটি তথ্যও ছড়িয়েছে—আহ্বায়ক কমিটিতে থেকে নাকি পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নেওয়া যাবে না। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, জাতীয় ক্রীড়া পরিষদ বা বিসিবির গঠনতন্ত্রে এমন কোনো বিধান নেই।ফলে নির্বাচনকে সামনে রেখে তামিমের পদত্যাগের যে আলোচনা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তামিম নিজেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে তার ঘনিষ্ঠ মহলের জোরালো বক্তব্য—তিনি বিসিবি সভাপতির পদ ছাড়ছেন না।

পহেলা মে মুক্তি: এমন কেন লাগে প্রেমের হাহাকারের নতুন গান ভাইরাল সম্ভাবনায়

মে মাসের শুরুতেই দর্শকদের জন্য বিশেষ উপহার / পহেলা মে মুক্তি: এমন কেন লাগে প্রেমের হাহাকারের নতুন গান ভাইরাল সম্ভাবনায়

পহেলা মে প্রকাশ পাচ্ছে নতুন গান এমন কেন লাগে, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন আসির আরমান, সুর ও প্রযোজনা করেছেন অভিষেক ভট্টাচার্য এবং কথায় আছেন পুলক অনিল।গানটি নির্মিত হয়েছে আজান শিরোনামের একটি নাটকের জন্য, যেখানে প্রেমে পড়ার পর মানুষের মনের অদ্ভুত হাহাকার, অস্থিরতা এবং অচেনা অনুভূতিগুলোকে সুরের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।পরিচালক পুলক অনিল জানান, প্রতিটি গানের মধ্যেই একটি গল্প থাকে, আর সেই গল্পকে সুর ও কণ্ঠের মাধ্যমে জীবন্ত করে তুলেছেন অভিষেক ও আসির।গানটি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে আসির আরমান বলেন, পুরোনো বন্ধু অভিষেকের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। এই গান তাদের বন্ধুত্বে নতুন মাত্রা যোগ করেছে এবং মিউজিক্যাল এক্সপ্লোরেশনের নতুন দিক খুলে দিয়েছে।অভিষেক ভট্টাচার্য জানান, নাটকের শুটিং চলাকালেই এই গানের পরিকল্পনা শুরু হয়। পরবর্তীতে সুর, ব্যাকগ্রাউন্ড ও শিল্পী নির্বাচনসহ পুরো প্রক্রিয়াটি ধীরে ধীরে গড়ে ওঠে। গানটিতে গিটার বাজিয়েছেন সজীব হায়দার এবং বেস গিটারে ছিলেন অমিত হাসান রুদ্র। মিক্সিং ও মাস্টারিং করেছেন এ জেড ইশরাক। প্রেমের অনুভূতি ও আবেগঘন সুরে সাজানো এই গানটি প্রকাশের পর শ্রোতাদের ভালো লাগবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।

অনলাইন জরিপ
২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম
সরকার ও বিরোধী দলকে জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী। আপনিও কি তা-ই মনে করেন?

সরকার ও বিরোধী দলকে জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী। আপনিও কি তা-ই মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন

সম্পাদকীয়

কোন পোস্ট নেই !

সাক্ষাৎকার

কোন পোস্ট নেই !

ইতিহাস-ঐতিহ্য

কোন পোস্ট নেই !