বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা

দেশজুড়ে কালবৈশাখীর সতর্কতা, ঝড়-বৃষ্টি-শিলার আভাস

ছবি: সংগৃহীত

দেশজুড়ে কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরলেও সামনে আবারও বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ৪৮ ঘণ্টায় দেশের আট বিভাগে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। তিনি বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। এছাড়া নোয়াখালীর হাতিয়ায় ১১২ মিলিমিটার, নারায়ণগঞ্জে ১০৪, রাজশাহীর বাঘাবাড়ীতে ৮৪, টাঙ্গাইলে ৭৫, পটুয়াখালীতে ৭২, বরিশালে ৭০, ঢাকায় ৬৫ এবং চাঁদপুরে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের প্রায় সব অঞ্চলে এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায় ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা আবারও বাড়তে পারে।

#বাংলাদেশ_পুলিশ_ #আবহাওয়া_আপডেট #কালবৈশাখী

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

দেশজুড়ে কালবৈশাখীর সতর্কতা, ঝড়-বৃষ্টি-শিলার আভাস

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

দেশজুড়ে কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরলেও সামনে আবারও বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ৪৮ ঘণ্টায় দেশের আট বিভাগে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। তিনি বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। এছাড়া নোয়াখালীর হাতিয়ায় ১১২ মিলিমিটার, নারায়ণগঞ্জে ১০৪, রাজশাহীর বাঘাবাড়ীতে ৮৪, টাঙ্গাইলে ৭৫, পটুয়াখালীতে ৭২, বরিশালে ৭০, ঢাকায় ৬৫ এবং চাঁদপুরে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের প্রায় সব অঞ্চলে এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায় ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা আবারও বাড়তে পারে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত