চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, সদর মডেল থানার ওসি মোঃ একরামুল হোসাইন পিপিএম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাঃ শারমিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম ও নিকাহ রেজিস্ট্রারদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে মাদক নির্মূলে পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সতর্ক করা হয় এবং পুলিশের টহল জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পৌর এলাকার যানজট নিরসনেও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, অপরাধমুক্ত উপজেলা গড়তে সবাইকে সজাগ থাকতে হবে। সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬