বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

জুলাই সনদ ও রাজনীতি নিয়ে কড়া বক্তব্য

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে বিস্ফোরক মন্তব্য নাহিদ ইসলামের

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ অধিবেশনে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, হাজার হাজার কোটি টাকার ঋণ পুনঃতফসিলের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে, কারণ তিনি এ বিষয়ে এক্সপার্ট।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমেদ

নাহিদ ইসলাম বলেন, ১৯৭২ সালের সংবিধানকে ১৯৭১ সালের প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে, যেখানে এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত ছিল বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি তাদের মৌলিক অবস্থান থেকে সরে যাচ্ছে এবং জামায়াত বিরোধিতার কারণে তারা রাজনৈতিকভাবে পরিবর্তিত অবস্থান নিচ্ছে। একইসঙ্গে জুলাই জাতীয় সনদকে ‘অন্তহীন প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন তিনি।

বক্তব্যে তিনি জানান, জুলাই আন্দোলন ও মুক্তিযুদ্ধের মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই, বরং দুটিকে আলাদা করে দেখার প্রবণতা ভুল।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর একটি পূর্ববর্তী রাজনৈতিক কৌশল নিয়েও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনা ও অন্যান্য রাজনৈতিক ইস্যুতে ভারতের সঙ্গে সরকারের আলোচনা এবং ২০০১–২০০৬ সালের দুর্নীতি নিয়ে তদন্তের দাবি জানান।

তিনি জঙ্গিবাদ ইস্যুতে সরকারকে সমন্বিত ও পরিষ্কার অবস্থান নেওয়ার আহ্বান জানান।

#বাংলাদেশরাজনীতি #জাতীয়সংসদ #বাংলাদেশব্যাংক

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে বিস্ফোরক মন্তব্য নাহিদ ইসলামের

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় সংসদ অধিবেশনে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, হাজার হাজার কোটি টাকার ঋণ পুনঃতফসিলের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে, কারণ তিনি এ বিষয়ে এক্সপার্ট।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমেদ

নাহিদ ইসলাম বলেন, ১৯৭২ সালের সংবিধানকে ১৯৭১ সালের প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে, যেখানে এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত ছিল বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি তাদের মৌলিক অবস্থান থেকে সরে যাচ্ছে এবং জামায়াত বিরোধিতার কারণে তারা রাজনৈতিকভাবে পরিবর্তিত অবস্থান নিচ্ছে। একইসঙ্গে জুলাই জাতীয় সনদকে ‘অন্তহীন প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন তিনি।

বক্তব্যে তিনি জানান, জুলাই আন্দোলন ও মুক্তিযুদ্ধের মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই, বরং দুটিকে আলাদা করে দেখার প্রবণতা ভুল।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর একটি পূর্ববর্তী রাজনৈতিক কৌশল নিয়েও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনা ও অন্যান্য রাজনৈতিক ইস্যুতে ভারতের সঙ্গে সরকারের আলোচনা এবং ২০০১–২০০৬ সালের দুর্নীতি নিয়ে তদন্তের দাবি জানান।

তিনি জঙ্গিবাদ ইস্যুতে সরকারকে সমন্বিত ও পরিষ্কার অবস্থান নেওয়ার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত