বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

মে থেকে জুলাই পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি

গণভোট বাস্তবায়নে ১১ দলের দেশজুড়ে কর্মসূচি

ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর নেতৃত্বাধীন ১১ দল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, ঢাকার বাইরে ছয়টি বিভাগে ধারাবাহিক সমাবেশ করবে জোটটি।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৬ মে রাজশাহীতে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ জুন চট্টগ্রাম, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং সর্বশেষ ২৫ জুলাই সিলেট-এ সমাবেশ করবে ১১ দল।

জোট নেতারা জানিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে এবং এতে দেশব্যাপী নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

#রাজনীতি #বাংলাদেশ_পুলিশ_ #গণভোট

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গণভোট বাস্তবায়নে ১১ দলের দেশজুড়ে কর্মসূচি

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর নেতৃত্বাধীন ১১ দল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, ঢাকার বাইরে ছয়টি বিভাগে ধারাবাহিক সমাবেশ করবে জোটটি।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৬ মে রাজশাহীতে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ জুন চট্টগ্রাম, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং সর্বশেষ ২৫ জুলাই সিলেট-এ সমাবেশ করবে ১১ দল।

জোট নেতারা জানিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে এবং এতে দেশব্যাপী নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত