মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে শহরের কাজিরপয়েন্ট এলাকায় বনফুল সহ একাধিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, কাজিরপয়েন্টের বনফুল থেকে খাবার খেয়ে কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসন, থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বনফুলে মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ওই খাবারগুলো ধ্বংস করা হয়।
এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখায় বিভিন্ন এলাকায় আরও জরিমানা করা হয়। ষোলঘর এলাকায় টেস্টি ট্রিট কে ৫ হাজার টাকা, আলফাত স্কয়ার এলাকায় বনফুল কে ৫ হাজার টাকা এবং কালীবাড়ী এলাকায় একটি মিষ্টির দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন, সদর মডেল থানার ওসি রতন শেখ এবং ডিবির ওসি হযরত আলী।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬