শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

শিক্ষার্থীদের ব্যাগ-ড্রেস-জুতা, মেয়েদের উচ্চশিক্ষা ফ্রি

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষকদের মর্যাদার সঙ্গে জীবনযাপন নিশ্চিত করতে তাদের সম্মানি বৃদ্ধি করা হবে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি জানান, ভবিষ্যতে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জিডিপির বড় একটি অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা হবে।

শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগের কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী জুলাই থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়া হবে, যাতে তারা উন্নত পরিবেশে পড়াশোনা করতে পারে।

নারী শিক্ষার প্রসারে সরকার স্নাতক বা ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করার পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি। এছাড়া ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। এজন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, সরকার ও বিরোধী দলের লক্ষ্য একই একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। জনগণের জীবনমান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

#শিক্ষা_খাত #প্রাথমিক_শিক্ষক #বাংলাদেশ_সরকার

চেকপোস্ট

শুক্রবার, ০১ মে ২০২৬

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষকদের মর্যাদার সঙ্গে জীবনযাপন নিশ্চিত করতে তাদের সম্মানি বৃদ্ধি করা হবে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি জানান, ভবিষ্যতে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জিডিপির বড় একটি অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা হবে।

শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগের কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী জুলাই থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়া হবে, যাতে তারা উন্নত পরিবেশে পড়াশোনা করতে পারে।

নারী শিক্ষার প্রসারে সরকার স্নাতক বা ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করার পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি। এছাড়া ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। এজন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, সরকার ও বিরোধী দলের লক্ষ্য একই একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। জনগণের জীবনমান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত