উন্নয়নমূলক কাজের জন্য সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার (১ মে) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব-জোনাল অফিস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জের সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার স্থাপনের কাজ করা হবে। এ কারণে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাহিরপুর উপজেলার আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। একই সঙ্গে কাজ সফল করতে সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬