হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, লাখাই উপজেলা বিএনপির উপদেষ্টা হাবিবউল্লাহ বাহারের ছেলে নজিবুল্লাহ (৩৬) নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপপরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
অন্যদিকে, একই রাতে ৯৯৯ নম্বরে পাওয়া সংবাদের ভিত্তিতে মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় আক্কাছ মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩৮) কে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে পৌঁছে উপপরিদর্শক শাহ আলম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা উজ্জ্বল মিয়াকে সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই আসামিকে শুক্রবার (৩১ জুলাই) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬