বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

লাখাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি আটক পুলিশের বিশেষ অভিযান

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা-এ বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।সোমবার (১৮ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ-এর নির্দেশনায় উপপরিদর্শক ময়নাল হোসেন খান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।এ সময় মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রাম এলাকার সহিদ মিয়ার ছেলে মোঃ জাহার উদ্দিন (২৮)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।ওসি শরীফ আহমেদ জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে এবং মঙ্গলবার তাকে হবিগঞ্জ জেলা সদরের আদালতে সোপর্দ করা হবে। পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

লাখাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি আটক পুলিশের বিশেষ অভিযান