হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবা ও ১০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়েছে। এ সময় পৃথক অভিযানে দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।লাখাই থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ-এর নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার সরকার, শাহ আলম, এএসআই ফিরোজ আলম, প্রদীপ সূত্রধর, অরবিন্দু, আব্দুল হাকিম, খায়রুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা সোমবার দিবাগত রাতে পৃথক স্থানে অভিযান পরিচালনা করেন।অভিযানে উপজেলার করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রাম এলাকায় মৃত আনজব আলীর ছেলে আক্কাছ মিয়া (৫৫)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে, বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের রবিদাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে কেচকা রবিদাস (৪৬)-এর বসতঘর থেকে ১০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। পরে তাকেও গ্রেপ্তার করে পুলিশ।লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) তাদের হবিগঞ্জের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, এলাকায় মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।