বুধবার, ১৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মাধবপুরে র‌্যাব-৯ ও ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জের মাধবপুর পৌরসভা বাজারে বিভিন্ন অনিয়ম, ওজনে কারচুপি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানিক দল।সোমবার (১৩ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৪৬ ধারায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—প্রথাফুড কোম্পানির মালিক হরিপাল — ২৫ হাজার টাকাঅন্তর স্টোরের মালিক রায়হান — ১০ হাজার টাকাপূজা কসমেটিক্সের মালিক গোবিন্দ — ১০ হাজার টাকাঅভিযান পরিচালনাকারীরা জানান, পণ্যের ওজনে কারচুপি, ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিভিন্ন বিধান লঙ্ঘনের দায়ে এসব জরিমানা করা হয়েছে।র‌্যাব-৯ জানায়, জনস্বার্থে ভেজাল, ওজনে কারচুপি, মূল্য তালিকা না রাখা এবং ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাবে র‌্যাব।

মাধবপুরে র‌্যাব-৯ ও ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা