শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা,

ভারি বৃষ্টির পূর্বাভাস, যেসব জেলায় ঝরবে বৃষ্টি

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও আট বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে অথবা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের সৈয়দপুরে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস আরও জানায়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্র, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

#বাংলাদেশআবহাওয়া #বৃষ্টিরপূর্বাভাস #আবহাওয়াসংবাদ

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভারি বৃষ্টির পূর্বাভাস, যেসব জেলায় ঝরবে বৃষ্টি

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও আট বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে অথবা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের সৈয়দপুরে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস আরও জানায়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্র, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত