শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এলজিইডি রাস্তা ক্ষতির মুখে

টুঙ্গিপাড়ায় খাস জমির মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে সড়ক

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সরকারি খাস জমি থেকে এক্সকাভেটরের মাধ্যমে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে পাটগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমরুল শেখের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে প্রকাশ্যে মাটি কাটার কারণে পাশের এলজিইডির কার্পেটিং সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুশলী ইউনিয়নের আড়জুড়ি মৌজায় মধুমতি নদীর তীরবর্তী সরকারি খাস জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। মাটি পরিবহনে ব্যবহৃত ভারী যানবাহনের কারণে রামচন্দ্রপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সড়কও ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

ঘটনাস্থলে কাজ করা এক্সকাভেটর চালক হেলাল জানান, ইমরুল শেখের সঙ্গে চুক্তির ভিত্তিতে তিনি মাটি কাটার কাজ করছেন। তিনি দাবি করেন, রাস্তার পাশ থেকে মাটি কাটার পর তা আবার ভরাট করে দেওয়া হবে। তবে কাজের কারণে সড়কের কিছুটা ক্ষতি হচ্ছে বলেও স্বীকার করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, সরকারি সম্পত্তি থেকে অনুমতি ছাড়া মাটি উত্তোলনের পাশাপাশি ভারী যানবাহন চলাচলের কারণে সরকারি সড়কের স্থায়িত্ব কমে যাচ্ছে। এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

তাদের দাবি, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। দ্রুত মাটি উত্তোলন বন্ধ করে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে ইমরুল শেখ বলেন, তিনি মাটি কাটার কাজ পরিচালনা করছেন। তবে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য পরে দেবেন বলে জানান।

টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, অভিযোগটি আগে তার জানা ছিল না। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন শেখ জানান, ইমরুল শেখ পাটগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অভিযোগের বিষয়টি তিনি আগে জানতেন না, সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

#গোপালগঞ্জ #টুঙ্গিপাড়া #খাসজমি

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

টুঙ্গিপাড়ায় খাস জমির মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে সড়ক

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত