খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইসমাইল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকার শাহাজাহান ওরফে পাগলা শাহাজাহানের ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ জানায়, নিহত ইসমাইলের বিরুদ্ধে হত্যা, পুলিশ অ্যাসল্টসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ টুটপাড়ার মহিরবাড়ি খালপাড় এলাকায় ইসমাইলকে লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত গুলি চালায়। এ সময় তার মাথায় গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬