বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের জীবনকে আরও সহজ ও উন্নত করার বিষয়টিই তারেক রহমানের প্রধান চিন্তার বিষয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের কোন খাতে কীভাবে উন্নয়ন করা যায় এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা যায়—এ নিয়েই তারেক রহমান কাজ করছেন। তার নেতৃত্বে বাংলাদেশ একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিএনপি নেতা বলেন, দলটির লক্ষ্য একটি জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা করা, যেখানে সাধারণ মানুষের মতামত গুরুত্ব পাবে এবং তাদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান নির্যাতিত মানুষের পাশে থেকে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছেন। আগামীর বাংলাদেশে জনগণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠাই হবে প্রধান লক্ষ্য।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬