শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান

৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের গণবিক্ষোভ

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গণবিক্ষোভ, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন চা শ্রমিকরা।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে তেলিয়াপাড়া চা বাগানে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক চা শ্রমিক, শিক্ষার্থী ও যুবক অংশ নেন। আয়োজকদের দাবি, একই দাবিতে দেশের বিভিন্ন চা বাগানেও ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে।

বাংলাদেশের সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন চা শ্রমিক নেত্রী গীতা রানি কানু। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব উত্থাপন হলেও তা এখনো কার্যকর হয়নি। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে দৈনিক ১৮৭ টাকা মজুরিতে শ্রমিক পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে।

তারা বলেন, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে গিয়ে চা শ্রমিক পরিবারগুলো আর্থিক সংকটে রয়েছে। তাই দ্রুত দৈনিক মজুরি ৫০০ টাকা কার্যকর করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন না হওয়ায় শ্রমিকদের অধিকার আদায়ের কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। মজুরি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাসস্থান ও প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।

এ সময় শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ ছাড়াই চা শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন এবং দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আন্দোলনকারীরা দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় আরও বৃহৎ আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও চা শ্রমিক নেতা সায়মন মুর্মু অভিযোগ করে বলেন, চা শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে বাধা সৃষ্টি করা হচ্ছে। শ্রমিকদের জীবনমান বিবেচনায় দৈনিক ৫০০ টাকা মজুরি এখন সময়ের দাবি।

#হবিগঞ্জ #চাশ্রমিক #মজুরিবৃদ্ধি

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের গণবিক্ষোভ

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত