শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

০-২ গোলে জয়

নলছিটিতে জিয়া স্মৃতি ফুটবল ফাইনাল, চ্যাম্পিয়ন মোস্তফা একাডেমি

ছবি : চেকপোস্ট

ঝালকাঠির নলছিটিতে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নলছিটি চায়না মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ ফাইনাল ম্যাচ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বরিশালের মোস্তফা ফুটবল একাডেমি ও নলছিটি উপজেলা ক্রীড়া সংস্থা। খেলায় ২-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় বরিশালের মোস্তফা ফুটবল একাডেমি।

অনুষ্ঠানে চায়না মাঠ সংস্কারের জন্য নগদ দুই লাখ টাকা অনুদানের ঘোষণা দেন এমপি ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।

এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সহসভাপতি শহিদুল হক শহিদ, বিএনপি নেতা গোলাম মোস্তফা সালু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর এনায়েত করিম মিশু, সরোয়ার হোসেন তালুকদার, জিয়াউল কবীর মিঠু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানাসহ অনেকে।

#ফুটবলটুর্নামেন্ট #নলছিটি #ঝালকাঠি

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নলছিটিতে জিয়া স্মৃতি ফুটবল ফাইনাল, চ্যাম্পিয়ন মোস্তফা একাডেমি

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটিতে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নলছিটি চায়না মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ ফাইনাল ম্যাচ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বরিশালের মোস্তফা ফুটবল একাডেমি ও নলছিটি উপজেলা ক্রীড়া সংস্থা। খেলায় ২-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় বরিশালের মোস্তফা ফুটবল একাডেমি।

অনুষ্ঠানে চায়না মাঠ সংস্কারের জন্য নগদ দুই লাখ টাকা অনুদানের ঘোষণা দেন এমপি ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।

এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সহসভাপতি শহিদুল হক শহিদ, বিএনপি নেতা গোলাম মোস্তফা সালু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর এনায়েত করিম মিশু, সরোয়ার হোসেন তালুকদার, জিয়াউল কবীর মিঠু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানাসহ অনেকে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত