শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন

‘যেখানেই হামলা, সেখানেই প্রতিরোধ’: জামায়াত আমির

এনসিপি নেতা আলিফকে দেখতে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

যেখানেই হামলা হবে, সেখানেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এনসিপি নেতা আলিফকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিক ও রাজনৈতিক দলের কথা বলার এবং শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার রয়েছে। এসব মৌলিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

সিলেট ও হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

হবিগঞ্জের ঘটনার বিষয়ে জামায়াত আমির বলেন, এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে মামলা করা হয়েছে। এখন সরকার নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেয়, তা দেশবাসী দেখবে।

এনসিপি নেতাদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়েরের সমালোচনা করে তিনি বলেন, বিরোধী দল ও ভিন্নমতের নেতাকর্মীদের হয়রানি এবং মিথ্যা মামলা গ্রহণযোগ্য নয়।

আগামীতে এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে হামলার আশঙ্কা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না।

#রাজনীতি #জামায়াত #শফিকুররহমান #শফিকুররহমান

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

‘যেখানেই হামলা, সেখানেই প্রতিরোধ’: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

যেখানেই হামলা হবে, সেখানেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এনসিপি নেতা আলিফকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিক ও রাজনৈতিক দলের কথা বলার এবং শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার রয়েছে। এসব মৌলিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

সিলেট ও হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

হবিগঞ্জের ঘটনার বিষয়ে জামায়াত আমির বলেন, এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে মামলা করা হয়েছে। এখন সরকার নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেয়, তা দেশবাসী দেখবে।

এনসিপি নেতাদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়েরের সমালোচনা করে তিনি বলেন, বিরোধী দল ও ভিন্নমতের নেতাকর্মীদের হয়রানি এবং মিথ্যা মামলা গ্রহণযোগ্য নয়।

আগামীতে এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে হামলার আশঙ্কা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত