জুলাই গণ-অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং দীর্ঘদিনের রাজনৈতিক ক্ষোভ ও অসন্তোষের বিস্ফোরণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম।
বুধবার (২৯ জুলাই) ‘জুলাইয়ের অদম্য ঐক্য এবং বিজয়ের ইতিহাস’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক দমন-পীড়ন, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়া, বিরোধী মত দমনের অভিযোগ এবং সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভ থেকেই জুলাই গণ-অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, জুলাই শুধু একটি রাজনৈতিক আন্দোলন নয়; এটি ত্যাগ, সাহস, আত্মত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও মানুষের ঐক্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর ঐতিহাসিক, রাজনৈতিক ও সামাজিক দিকগুলো নিয়ে গভীর গবেষণার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, দীর্ঘ সময় ধরে নানা ঘটনার ধারাবাহিকতায় মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। নাগরিক অধিকার সংকুচিত হওয়ার অভিযোগও মানুষের ক্ষোভ বাড়িয়েছে বলে দাবি করেন তিনি।
২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিয়ে করা একটি মন্তব্যের পর আন্দোলন নতুন গতি পায় এবং তা পরবর্তীতে বৃহত্তর গণ-আন্দোলনে রূপ নেয়।
তিনি আরও বলেন, আন্দোলনের সময় সংঘর্ষ, গুলি ও প্রাণহানির পাশাপাশি শিক্ষার্থীদের ঐক্য, দোয়া ও প্রতিরোধের চিত্রও জুলাইয়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
বক্তব্যে তিনি আন্দোলনে নিহতদের স্মরণ করে বলেন, শহীদদের আত্মত্যাগ ছাড়া জুলাইয়ের ইতিহাস পূর্ণ হবে না। একই সঙ্গে আহত ও নিহতদের পরিবারের ত্যাগের কথাও তুলে ধরেন তিনি।
জাহিদুল ইসলাম বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ, জবাবদিহি ও জনগণের অধিকার প্রতিষ্ঠা প্রয়োজন।
আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬