মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

কুবির নতুন ভিসিকে সম্মাননা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ইংরেজি বিভাগের সংবর্ধনা

ছবি : চেকপোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকদের মধ্যে অধ্যাপক ড. এম এম শরীফুল করীম প্রথম উপাচার্য নিয়োগ পাওয়ায় সংবর্ধনা দিয়েছে ইংরেজি বিভাগ। 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কলা ও মানবিক অনুষদের হলরুমে বিভাগের সহকারী অধ্যাপক তারিন বিনতে এনামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. বনানী বিশ্বাস ও সহ-আহ্বায়ক মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদার উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “আজকের এই সুন্দর আয়োজনের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই বিভাগের প্রতি আমার আবেগ ও আত্মিক টান রয়েছে। উপাচার্যের দায়িত্ব গ্রহণের সময়ও আমি আমার বিভাগের সহকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছিলাম। তারা সবসময় আমার পাশে ছিলেন। এটি সত্যিই অন্যরকম এক ভালো লাগা। এই বিভাগটি আগামী দিনে আরও অনেক উন্নতি করবে এবং অন্যান্য বিভাগ থেকে ভিন্নতা ও স্বকীয়তা বজায় রেখে এগিয়ে যাবে; সেই প্রত্যাশা রইলো।

সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন আমাদের বিভাগের একজন শিক্ষক আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে আমাদের বিভাগ স্বকীয়তা ও মর্যাদা অক্ষুণ্ন রেখে আরও সমৃদ্ধ হবে। আমরা চাই আমাদের বিভাগ একটি সত্যিকারের মাল্টিকালচারাল বিভাগ হিসেবে গড়ে উঠুক। যেখানে শিক্ষার্থীরা শুধু সাহিত্যচর্চাতেই নয়; বরং গান, নৃত্য, আবৃত্তি ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডেও সমানভাবে নিজেদের বিকশিত করার সুযোগ পাবে।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মো: হাবিবুর রহমান বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি তিনবার ইংরেজি বিভাগের চেয়ারম্যান এবং পাঁচবার কলা ও মানবিক অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তাঁর মতো দক্ষ ও অভিজ্ঞ একজন উপাচার্যের প্রয়োজন ছিল। উপাচার্যের দায়িত্বে থাকলেও তিনি মূলত ইংরেজি বিভাগেরই একজন শিক্ষক এবং বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান। আমরা বিশ্বাস করি, তাঁর দক্ষ নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তার মিশন ও ভিশন বাস্তবায়নের পথে আরও এগিয়ে যাবে।

#কুমিল্লা_বিশ্ববিদ্যালয় #নতুন_উপাচার্য #ইংরেজি_বিভাগ

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ইংরেজি বিভাগের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত