বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সহায়তায় সেনাবাহিনীর আশ্বাস

বান্দরবানে হাম আক্রান্ত রোগীদের পাশে সেনাবাহিনী

এক রোগীর খোঁজ নিচ্ছেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ। ছবি: সংগৃহীত

বান্দরবান সদর হাসপাতালে হাম-রুবেলায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ হাসপাতালে গিয়ে রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন শিশু ও অন্যান্য হাম আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি রোগীদের স্বজনদের কাছ থেকে চিকিৎসার অগ্রগতি, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসংক্রান্ত সমস্যার বিষয়ে তথ্য নেন।

জোন কমান্ডার চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। হাম আক্রান্ত রোগীদের বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হলে বান্দরবান সেনা জোনের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, জরুরি প্রয়োজনে রোগী স্থানান্তরের জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স সহায়তাও নিশ্চিত করা হবে। কোনো রোগী যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা অগ্রাধিকার। যেকোনো মানবিক সংকট, দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী।

পরিদর্শন শেষে তিনি চিকিৎসাধীন রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে বান্দরবান সেনা জোনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান।

এদিকে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন রোগী ও তাদের স্বজনরা। তারা জানান, সেনাবাহিনীর সহযোগিতার আশ্বাস তাদের মধ্যে আস্থা ও সাহস তৈরি করেছে।

Image

#সেনাবাহিনী #হাম_রোগ #বান্দরবান

চেকপোস্ট

বুধবার, ২৯ জুলাই ২০২৬

বান্দরবানে হাম আক্রান্ত রোগীদের পাশে সেনাবাহিনী

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত