বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

ব্যবস্থা নেওয়ার আশ্বাস

সোহরাওয়ার্দী কলেজে সাংবাদিক সমিতির স্টুডিও ভাঙচুরের অভিযোগ

তালা ভেঙে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির স্টুডিওতে প্রবেশ করে ডিবেটিং ক্লাবের সদস্যরা। ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে সাংবাদিক সমিতির দীর্ঘদিনের ব্যবহৃত স্টুডিও কক্ষের তালা ভেঙে দখলের অভিযোগ উঠেছে কলেজ ডিবেটিং ক্লাবের সদস্যদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ডিবেটিং ক্লাবের সভাপতি আওলাদ জিসানের নেতৃত্বে কয়েকজন সদস্য স্টুডিও কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়। পরে ডিবেটিং ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে কক্ষের ভেতরের কিছু ছবি প্রকাশ হলে বিষয়টি সাংবাদিক সমিতির সদস্যদের নজরে আসে।

সাংবাদিক সমিতির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ওই কক্ষটি স্টুডিও ও সাংগঠনিক কার্যক্রমের জন্য ব্যবহার করে আসছেন তারা। কোনো ধরনের আলোচনা বা পূর্ব নোটিশ ছাড়াই তালা ভেঙে প্রবেশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে আমরা এই কক্ষ ব্যবহার করে আসছি। কোনো ধরনের পূর্ব নোটিশ বা সমন্বয় ছাড়াই তালা ভেঙে প্রবেশ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

অভিযোগের বিষয়ে ডিবেটিং ক্লাবের সভাপতি আওলাদ জিসান বলেন, কক্ষটি সাংবাদিক সমিতির অংশ—এ তথ্য তার জানা ছিল না। তিনি জানান, তালা ঝোলানো দেখে বিষয়টি জানার চেষ্টা করেন এবং পরে মডারেটরের সঙ্গে কথা বলে সদস্যরা কক্ষে প্রবেশ করেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, ডিবেটিং ক্লাবের সদস্যরা কক্ষের দাবিতে তার কাছে এসেছিলেন। তিনি তাদের মডারেটরসহ জায়গা দেখে জানাতে বলেন। তবে পরে তালা ভেঙে প্রবেশের বিষয়টি তিনি জানতেন না।

ডিবেটিং ক্লাবের মডারেটর ফখরুল ইসলাম জানান, তালা ভাঙার বিষয়ে তিনি অবগত ছিলেন না। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর কলেজ ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীরা বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।

#ক্যাম্পাস_সংবাদ #সোহরাওয়ার্দী_কলেজ #সাংবাদিক_সমিতি

চেকপোস্ট

বুধবার, ২৯ জুলাই ২০২৬

সোহরাওয়ার্দী কলেজে সাংবাদিক সমিতির স্টুডিও ভাঙচুরের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে সাংবাদিক সমিতির দীর্ঘদিনের ব্যবহৃত স্টুডিও কক্ষের তালা ভেঙে দখলের অভিযোগ উঠেছে কলেজ ডিবেটিং ক্লাবের সদস্যদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ডিবেটিং ক্লাবের সভাপতি আওলাদ জিসানের নেতৃত্বে কয়েকজন সদস্য স্টুডিও কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়। পরে ডিবেটিং ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে কক্ষের ভেতরের কিছু ছবি প্রকাশ হলে বিষয়টি সাংবাদিক সমিতির সদস্যদের নজরে আসে।

সাংবাদিক সমিতির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ওই কক্ষটি স্টুডিও ও সাংগঠনিক কার্যক্রমের জন্য ব্যবহার করে আসছেন তারা। কোনো ধরনের আলোচনা বা পূর্ব নোটিশ ছাড়াই তালা ভেঙে প্রবেশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে আমরা এই কক্ষ ব্যবহার করে আসছি। কোনো ধরনের পূর্ব নোটিশ বা সমন্বয় ছাড়াই তালা ভেঙে প্রবেশ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

অভিযোগের বিষয়ে ডিবেটিং ক্লাবের সভাপতি আওলাদ জিসান বলেন, কক্ষটি সাংবাদিক সমিতির অংশ—এ তথ্য তার জানা ছিল না। তিনি জানান, তালা ঝোলানো দেখে বিষয়টি জানার চেষ্টা করেন এবং পরে মডারেটরের সঙ্গে কথা বলে সদস্যরা কক্ষে প্রবেশ করেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, ডিবেটিং ক্লাবের সদস্যরা কক্ষের দাবিতে তার কাছে এসেছিলেন। তিনি তাদের মডারেটরসহ জায়গা দেখে জানাতে বলেন। তবে পরে তালা ভেঙে প্রবেশের বিষয়টি তিনি জানতেন না।

ডিবেটিং ক্লাবের মডারেটর ফখরুল ইসলাম জানান, তালা ভাঙার বিষয়ে তিনি অবগত ছিলেন না। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর কলেজ ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীরা বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত