মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

বাড়ছে সুযোগ-সুবিধা

বিদেশি শিক্ষার্থীদের জন্য হাবিপ্রবিতে ডীন বৃত্তির ঘোষণা

বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় হাবিপ্রবি উপাচার্য। ছবি : সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। এ সময় বিদেশি শিক্ষার্থীদের জন্য ডীন বৃত্তি চালুর ঘোষণা দেন তিনি।

রোববার (২৭ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ আয়োজিত এ মতবিনিময় সভায় নেপাল, ভুটান, ভারত, সোমালিয়া, নাইজেরিয়া ও ইথিওপিয়াসহ ছয় দেশের ৮৮ জন শিক্ষার্থী অংশ নেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক বিষয়ক শাখার পরিচালক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান।

মতবিনিময়কালে বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ভিসা প্রক্রিয়া সহজীকরণ, আলাদা বিদেশি শিক্ষার্থী হল, স্টাইপেন্ড, ডীন বৃত্তি, হল ফি কমানো, পরিচ্ছন্নতা ও খেলাধুলার সুযোগ বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হাবিপ্রবিতে সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।

তিনি বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। এখন থেকে বিদেশি শিক্ষার্থীরাও দেশীয় শিক্ষার্থীদের মতো ডীন বৃত্তির সুযোগ পাবেন।

এছাড়া বিদেশি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক অগ্রগতি, আবাসন, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান উপাচার্য।

#হাবিপ্রবি #বিদেশি_শিক্ষার্থী #ডীন_বৃত্তি

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিদেশি শিক্ষার্থীদের জন্য হাবিপ্রবিতে ডীন বৃত্তির ঘোষণা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। এ সময় বিদেশি শিক্ষার্থীদের জন্য ডীন বৃত্তি চালুর ঘোষণা দেন তিনি।

রোববার (২৭ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ আয়োজিত এ মতবিনিময় সভায় নেপাল, ভুটান, ভারত, সোমালিয়া, নাইজেরিয়া ও ইথিওপিয়াসহ ছয় দেশের ৮৮ জন শিক্ষার্থী অংশ নেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক বিষয়ক শাখার পরিচালক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান।

মতবিনিময়কালে বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ভিসা প্রক্রিয়া সহজীকরণ, আলাদা বিদেশি শিক্ষার্থী হল, স্টাইপেন্ড, ডীন বৃত্তি, হল ফি কমানো, পরিচ্ছন্নতা ও খেলাধুলার সুযোগ বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হাবিপ্রবিতে সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।

তিনি বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। এখন থেকে বিদেশি শিক্ষার্থীরাও দেশীয় শিক্ষার্থীদের মতো ডীন বৃত্তির সুযোগ পাবেন।

এছাড়া বিদেশি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক অগ্রগতি, আবাসন, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান উপাচার্য।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত