মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

১০৯ শিক্ষার্থী পেলেন মেরিট অ্যাওয়ার্ড

প্রাকৃতিক সম্পদের চেয়ে জ্ঞান-মেধাই উন্নয়নের শক্তি: তথ্যমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুল দিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে শুভেচ্ছা জানানো হয়। ছবি: সংগৃহীত

প্রাকৃতিক সম্পদের চেয়ে জ্ঞান ও মেধাকে দেশের উন্নয়নের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব শুধু প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে না। যেসব দেশ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত, তারাই বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।

তিনি বলেন, উন্নয়নের মূল চালিকাশক্তি হলো জ্ঞান ও মেধা। সম্পদ থাকা সত্ত্বেও জ্ঞানের অভাবে একটি দেশ পিছিয়ে যেতে পারে। মানুষের জ্ঞান ও বুদ্ধির প্রয়োগই পৃথিবীকে পরিবর্তন করেছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজ যারা মেধার স্বীকৃতি পেয়েছ, তোমাদের অর্জনে আমরা গর্বিত। আগামী দিনের বাংলাদেশ গড়তে মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের ১০৯ জন কৃতী ও মেধাবী শিক্ষার্থীর হাতে ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ তুলে দেওয়া হয়।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬-এর আহ্বায়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

#শিক্ষা_সংবাদ #বরিশাল_বিশ্ববিদ্যালয় #ডিনস_মেরিট_অ্যাওয়ার্ড

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

প্রাকৃতিক সম্পদের চেয়ে জ্ঞান-মেধাই উন্নয়নের শক্তি: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রাকৃতিক সম্পদের চেয়ে জ্ঞান ও মেধাকে দেশের উন্নয়নের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব শুধু প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে না। যেসব দেশ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত, তারাই বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।

তিনি বলেন, উন্নয়নের মূল চালিকাশক্তি হলো জ্ঞান ও মেধা। সম্পদ থাকা সত্ত্বেও জ্ঞানের অভাবে একটি দেশ পিছিয়ে যেতে পারে। মানুষের জ্ঞান ও বুদ্ধির প্রয়োগই পৃথিবীকে পরিবর্তন করেছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজ যারা মেধার স্বীকৃতি পেয়েছ, তোমাদের অর্জনে আমরা গর্বিত। আগামী দিনের বাংলাদেশ গড়তে মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের ১০৯ জন কৃতী ও মেধাবী শিক্ষার্থীর হাতে ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ তুলে দেওয়া হয়।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬-এর আহ্বায়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত