বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

সাফল্যে যোগ হলো নতুন অধ্যায়

১০০ মিলিয়ন ক্লাবে ধ্রুব গুহর ‘যে পাখি ঘর বোঝেনা’

ছবি : সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহর আলোচিত গান ‘যে পাখি ঘর বোঝেনা’ ইউটিউবে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ভিউয়ের মাইলফলক অর্জন করেছে।

২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউবে প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। এক দশক পেরিয়েও গানটির আবেদন কমেনি; বরং নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও এটি সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।

দীর্ঘ সময় ধরে শ্রোতাদের ভালোবাসা ধরে রেখে অবশেষে গানটি ইউটিউবের ১০০ মিলিয়ন ভিউয়ের বিশেষ ক্লাবে জায়গা করে নিয়েছে।

‘যে পাখি ঘর বোঝেনা’ গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। শুভব্রত সরকারের পরিচালনায় নির্মিত গল্পনির্ভর মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তারেক ও তারিন। পাশাপাশি ধ্রুব গুহর উপস্থিতিও দর্শকদের নজর কেড়েছে।

এই অর্জন নিয়ে ধ্রুব গুহ বলেন, “একটি গান যখন বছরের পর বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকে, একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। দেশ-বিদেশের সব বাংলাভাষী শ্রোতার প্রতি আমি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, এই সাফল্য শুধু তার একার নয়, বরং গানটির সঙ্গে যুক্ত সব কলাকুশলীর।

বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করা গানের সংখ্যা এখনো সীমিত। সেই তালিকায় ‘যে পাখি ঘর বোঝেনা’র যুক্ত হওয়া বাংলা গানের আন্তর্জাতিক ডিজিটাল অঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

#বাংলা_গান #ধ্রুব_গুহ #যে_পাখি_ঘর_বোঝেনা

চেকপোস্ট

বুধবার, ২৯ জুলাই ২০২৬

১০০ মিলিয়ন ক্লাবে ধ্রুব গুহর ‘যে পাখি ঘর বোঝেনা’

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহর আলোচিত গান ‘যে পাখি ঘর বোঝেনা’ ইউটিউবে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ভিউয়ের মাইলফলক অর্জন করেছে।

২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউবে প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। এক দশক পেরিয়েও গানটির আবেদন কমেনি; বরং নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও এটি সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।

দীর্ঘ সময় ধরে শ্রোতাদের ভালোবাসা ধরে রেখে অবশেষে গানটি ইউটিউবের ১০০ মিলিয়ন ভিউয়ের বিশেষ ক্লাবে জায়গা করে নিয়েছে।

‘যে পাখি ঘর বোঝেনা’ গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। শুভব্রত সরকারের পরিচালনায় নির্মিত গল্পনির্ভর মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তারেক ও তারিন। পাশাপাশি ধ্রুব গুহর উপস্থিতিও দর্শকদের নজর কেড়েছে।

এই অর্জন নিয়ে ধ্রুব গুহ বলেন, “একটি গান যখন বছরের পর বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকে, একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। দেশ-বিদেশের সব বাংলাভাষী শ্রোতার প্রতি আমি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, এই সাফল্য শুধু তার একার নয়, বরং গানটির সঙ্গে যুক্ত সব কলাকুশলীর।

বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করা গানের সংখ্যা এখনো সীমিত। সেই তালিকায় ‘যে পাখি ঘর বোঝেনা’র যুক্ত হওয়া বাংলা গানের আন্তর্জাতিক ডিজিটাল অঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত