সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

জিএসসহ আহত ৪

রাকসু ভবনে সংঘর্ষ, হামলার ঘটনায় উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা হয়। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) ভবনে হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ চারজন আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব এবং আনাস ও মাহমুদুল হাসান।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, নারীঘটিত একটি অভিযোগকে কেন্দ্র করে প্রক্টর দপ্তরে এক ব্যক্তির সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। পরে তার বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ ঘটনায় রাকসু নেতারা প্রতিবাদ করলে উত্তেজনা তৈরি হয়।

অভিযোগ রয়েছে, এক পর্যায়ে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি ঘিরে রাকসু ভবনে হামলার অভিযোগ ওঠে।

রাকসু নেতাদের দাবি, অভিযুক্ত ব্যক্তি কয়েকজনকে সঙ্গে নিয়ে রাকসু ভবনে এসে হামলা চালান। এতে জিএস সালাহউদ্দিন আম্মার ও তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব আহত হন।

পরে উভয় পক্ষ কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় অবস্থান নেয়। সেখানে উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এ ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রাকসু ও হল সংসদের নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, দ্রুত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মাধ্যমে ঘটনার তথ্য যাচাই করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।

#রাজশাহী_বিশ্ববিদ্যালয় #রাকসু_ভবন #ক্যাম্পাস_সংঘর্ষ

চেকপোস্ট

সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাকসু ভবনে সংঘর্ষ, হামলার ঘটনায় উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) ভবনে হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ চারজন আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব এবং আনাস ও মাহমুদুল হাসান।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, নারীঘটিত একটি অভিযোগকে কেন্দ্র করে প্রক্টর দপ্তরে এক ব্যক্তির সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। পরে তার বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ ঘটনায় রাকসু নেতারা প্রতিবাদ করলে উত্তেজনা তৈরি হয়।

অভিযোগ রয়েছে, এক পর্যায়ে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি ঘিরে রাকসু ভবনে হামলার অভিযোগ ওঠে।

রাকসু নেতাদের দাবি, অভিযুক্ত ব্যক্তি কয়েকজনকে সঙ্গে নিয়ে রাকসু ভবনে এসে হামলা চালান। এতে জিএস সালাহউদ্দিন আম্মার ও তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব আহত হন।

পরে উভয় পক্ষ কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় অবস্থান নেয়। সেখানে উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এ ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রাকসু ও হল সংসদের নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, দ্রুত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মাধ্যমে ঘটনার তথ্য যাচাই করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত