জুলাই আন্দোলনের ৯ দফা নিয়েই নতুন বিতর্ক, মুখ খুললেন সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের মূল ভিত্তি ছিল ৯ দফা দাবি, যা ছাত্র-জনতার মুক্তির দফা হিসেবে কাজ করেছে।সম্প্রতি একটি গণমাধ্যমের আলাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।সাদিক কায়েম বলেন, ৯ দফা এমনভাবে প্রণয়ন করা হয়েছিল যে, তা মানতে গেলে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ত। তার মতে, এই দাবিগুলো মেনে নেওয়া হলে সরকারের দলীয় কাঠামো টিকে থাকাও কঠিন হতো।তিনি আরও বলেন, প্রথম দফায় ছাত্র হত্যার দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছিল, যা কার্যত পদত্যাগের সমতুল্য। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের পদত্যাগের বিষয়ও ছিল ওই দাবিতে।তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় ৯ দফা প্রচার ও মিডিয়ায় পৌঁছানো ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুরুতে কিছু গণমাধ্যম ৯ দফার পরিবর্তে ৮ দফা প্রকাশ করেছিল, যেখানে প্রথম দফা বাদ পড়ে যায় বলেও দাবি করেন তিনি।
সাদিক কায়েম বলেন, আমরা তখন স্পষ্টভাবে বলেছিলাম, ৯ দফাই হচ্ছে ছাত্র-জনতার মুক্তির দফা। এই দাবিগুলোই আন্দোলনকে সংগঠিত ও প্রতিষ্ঠিত করেছে।