বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

অপমান মানা যায় না

পাটওয়ারীকে ‘বেয়াদব কমেডিয়ান’ বললেন খায়রুল বাসার

চেকপোস্ট কোলাজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার।

কিশোরগঞ্জে এক সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খায়রুল বাসার নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘বেয়াদব কমেডিয়ান’ আখ্যা দেন।

তিনি লেখেন, “ফজলুর রহমান কিশোরগঞ্জের অহংকার ও পরিচয়। কোনো বহিরাগত এসে এমন সম্মানিত অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে অপমান করবে, তা মেনে নেওয়া যায় না।”

অভিনেতা আরও বলেন, দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বন্ধ করে আচরণ সংযত করা উচিত। তিনি দাবি করেন, কিশোরগঞ্জের মানুষের আবেগ ও সম্মানের জায়গায় আঘাত করা হয়েছে।

খায়রুল বাসার তার পোস্টে উল্লেখ করেন, ফজলুর রহমান কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তি। তার বিরুদ্ধে এমন মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এর আগে সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী ফজলুর রহমানকে নিয়ে কঠোর মন্তব্য করেন এবং তাকে কিশোরগঞ্জের ‘কলঙ্ক’ হিসেবে উল্লেখ করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

#কিশোরগঞ্জ #খায়রুল_বাসার #নাসীরুদ্দীন_পাটওয়ারী

চেকপোস্ট

বুধবার, ২৯ জুলাই ২০২৬

পাটওয়ারীকে ‘বেয়াদব কমেডিয়ান’ বললেন খায়রুল বাসার

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার।

কিশোরগঞ্জে এক সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খায়রুল বাসার নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘বেয়াদব কমেডিয়ান’ আখ্যা দেন।

তিনি লেখেন, “ফজলুর রহমান কিশোরগঞ্জের অহংকার ও পরিচয়। কোনো বহিরাগত এসে এমন সম্মানিত অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে অপমান করবে, তা মেনে নেওয়া যায় না।”

অভিনেতা আরও বলেন, দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বন্ধ করে আচরণ সংযত করা উচিত। তিনি দাবি করেন, কিশোরগঞ্জের মানুষের আবেগ ও সম্মানের জায়গায় আঘাত করা হয়েছে।

খায়রুল বাসার তার পোস্টে উল্লেখ করেন, ফজলুর রহমান কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তি। তার বিরুদ্ধে এমন মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এর আগে সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী ফজলুর রহমানকে নিয়ে কঠোর মন্তব্য করেন এবং তাকে কিশোরগঞ্জের ‘কলঙ্ক’ হিসেবে উল্লেখ করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত