সৌদি আরবের নেতৃত্বাধীন বহুজাতিক মেরিটাইম জোটে বাংলাদেশের যোগদান ইরানের বিরুদ্ধে কোনো অবস্থান নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
রোববার (২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতেই এ জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ইরানের সঙ্গেও ঢাকার স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে।
হুমায়ুন কবির বলেন, ইয়েমেনের হুতি গোষ্ঠীর হুমকি মোকাবিলায় গঠিত এই জোটে বাংলাদেশের অংশগ্রহণ সৌদি আরবের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা তৈরি করবে।
তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু হজ ও ওমরার মধ্যে সীমাবদ্ধ নয়। দুই দেশের সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বে রূপ দেওয়ার লক্ষ্য রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসলাম ধর্মের দুই পবিত্র মসজিদের রক্ষক হিসেবে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক রয়েছে। নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে বাংলাদেশ সক্ষমতা অনুযায়ী পাশে থাকবে।
জোটে বাংলাদেশের ভূমিকা ও সেনা পাঠানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী বাংলাদেশের সক্ষমতা ও সম্পদ বিবেচনায় সহযোগিতা করা হবে।
এর আগে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলা মোকাবিলা এবং বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করা হয়।
গত ৩০ জুলাই সৌদি আরবের রাজধানী রিয়াদে ৪৩টি দেশের সামরিক প্রতিনিধি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনের পর এ জোটের ঘোষণা আসে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশকে এ জোটের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম হিসেবে উল্লেখ করা হয়েছে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬