বদলিজনিত কারণে জামালপুর থেকে বিদায় নেওয়া সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এম এ ফয়সালের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট ২০২৬) জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
অনুষ্ঠানে বিদায়ী অতিথি এম এ ফয়সালকে শিক্ষানবিশকালীন সময়ে দক্ষ, পেশাদার ও মানবিক গুণাবলিসম্পন্ন কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন সহকর্মীরা।
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বিদায়ী এএসপির ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি তার পারিবারিক জীবনের শান্তি ও মঙ্গল কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. মাকসুদুল হাসানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬