রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

দুই দেশের বৈঠকে গ্যাস আমদানির প্রস্তাব

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ে। ছবি : সংগৃহীত

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার পর এবার প্রতিবেশী দেশটির কাছ থেকেও গ্যাস নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বাড়তে থাকা প্রাকৃতিক গ্যাসের চাহিদা পূরণে পাইপলাইনের মাধ্যমে মিয়ানমার থেকে গ্যাস আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। মিয়ানমারের রাষ্ট্রদূত এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।

বৈঠকে মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণের পুরোনো প্রস্তাব নতুন করে আলোচনায় আনার বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি পাইপলাইনের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সম্ভাবনাও খতিয়ে দেখার বিষয়ে আলোচনা করা হয়।

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দুই দেশের জ্বালানি সহযোগিতা আরও জোরদারে মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তাব দেন। তিনি মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং প্রয়োজন হলে নিজেও মিয়ানমার সফরের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে গ্যাস পাইপলাইন স্থাপন আরও সহজ হবে বলেও আলোচনা করা হয়।

এ সময় দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। মিয়ানমারের রাষ্ট্রদূত বিষয়টি এগিয়ে নিতে বাংলাদেশ-মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠক আয়োজনের প্রস্তাব দেন।

#বাংলাদেশ #মিয়ানমার #জ্বালানি_সহযোগিতা

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার পর এবার প্রতিবেশী দেশটির কাছ থেকেও গ্যাস নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বাড়তে থাকা প্রাকৃতিক গ্যাসের চাহিদা পূরণে পাইপলাইনের মাধ্যমে মিয়ানমার থেকে গ্যাস আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। মিয়ানমারের রাষ্ট্রদূত এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।

বৈঠকে মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণের পুরোনো প্রস্তাব নতুন করে আলোচনায় আনার বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি পাইপলাইনের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সম্ভাবনাও খতিয়ে দেখার বিষয়ে আলোচনা করা হয়।

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দুই দেশের জ্বালানি সহযোগিতা আরও জোরদারে মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তাব দেন। তিনি মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং প্রয়োজন হলে নিজেও মিয়ানমার সফরের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে গ্যাস পাইপলাইন স্থাপন আরও সহজ হবে বলেও আলোচনা করা হয়।

এ সময় দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। মিয়ানমারের রাষ্ট্রদূত বিষয়টি এগিয়ে নিতে বাংলাদেশ-মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠক আয়োজনের প্রস্তাব দেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত