শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম

নিজেই গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা দেখলেন প্রধানমন্ত্রী

নিজে গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনা কার্যক্রম দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : প্রধানমন্ত্রীর প্রেস উইং

নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম ও নগর ব্যবস্থাপনা পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন থেকে গাড়ি নিয়ে বের হয়ে তিনি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা ও সামগ্রিক নগর ব্যবস্থাপনার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর গাড়ি ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা এলাকার বিভিন্ন সেক্টর, বিমানবন্দর সড়ক, কাকলী, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট ও মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

পরে শ্যামলী, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী হয়ে সন্ধ্যায় গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে ফিরে যান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#তারেকরহমান #ডিএনসিসি #ঢাকানগরব্যবস্থাপনা

চেকপোস্ট

শনিবার, ০১ আগস্ট ২০২৬

নিজেই গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা দেখলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম ও নগর ব্যবস্থাপনা পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন থেকে গাড়ি নিয়ে বের হয়ে তিনি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা ও সামগ্রিক নগর ব্যবস্থাপনার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর গাড়ি ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা এলাকার বিভিন্ন সেক্টর, বিমানবন্দর সড়ক, কাকলী, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট ও মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

পরে শ্যামলী, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী হয়ে সন্ধ্যায় গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে ফিরে যান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত