সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সুনামগঞ্জ প্রশাসনের নতুন বিধিনিষেধ

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট নিষিদ্ধ, নতুন ১১ নির্দেশনা জারি

টাঙ্গুয়ার হাওরের হাউসবোট। ছবি : সংগৃহীত

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) ঘোষিত এলাকায় সব ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযানের প্রবেশ ও চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে ১১ দফা নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। রোববার (২ আগস্ট) রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫’-এর আলোকে পরিবেশ সংরক্ষণ ও শৃঙ্খলা বজায় রাখতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের নির্দেশ অনুযায়ী, হাওরে চলাচলকারী সব হাউসবোট ও নৌযানের মালিক-পরিচালকদের আগামী ১০ আগস্টের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিবন্ধনের আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে কোনো নৌযান পরিচালনা করা যাবে না।

নতুন নিয়ম অনুযায়ী, হাউসবোটে উচ্চ শব্দে গান-বাজনা, মাইক ব্যবহার ও পার্টির আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহনও বন্ধ করা হয়েছে।

হাউসবোটে বাধ্যতামূলকভাবে সেপটিক ট্যাংক, অন্তত দুটি ডাস্টবিন, পানি বিশুদ্ধকরণ ফিল্টার, পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয়, অগ্নিনির্বাপক যন্ত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাওর বা জলাশয়ে কোনো ধরনের বর্জ্য ফেলা যাবে না।

এ ছাড়া হাউসবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুট নির্ধারণ করা হয়েছে। পর্যটকদের জন্য আচরণবিধি দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং যাত্রার আগে তা জানানো বাধ্যতামূলক করা হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঝড়, ভারী বৃষ্টি বা বজ্রপাতের আশঙ্কার সময় পর্যটক পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জরুরি প্রয়োজনে প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতালের যোগাযোগ নম্বর নৌযানে দৃশ্যমান স্থানে রাখতে হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, হাওরের পরিবেশ রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং নিয়মিত তদারকি চালানো হবে।

#সুনামগঞ্জ_সংবাদ #টাঙ্গুয়ারহাওর #হাউসবোটনিষিদ্ধ

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট নিষিদ্ধ, নতুন ১১ নির্দেশনা জারি

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত