ভারতের নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ নেতৃত্বে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। নৌবাহিনীর ডেপুটি চিফ অব নাভাল স্টাফ (DCNS) হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ। একই সময়ে বিমানবাহিনীর ডেপুটি চিফ অব দ্য এয়ার স্টাফ (DCAS) পদে নিয়োগ পেয়েছেন এয়ার মার্শাল তেজপাল সিং।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নৌবাহিনীর সাবেক উপপ্রধান ভাইস অ্যাডমিরাল তরুণ সোবতী ৩১ জুলাই অবসরে যাওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন এএন প্রমোদ।
১৯৯০ সালের ১ জুলাই ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ। দীর্ঘ সামরিক জীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অপারেশন বিজয়, অপারেশন পরাক্রম, অপারেশন সিঁদুর এবং গালওয়ান সংকটের সময় পরিচালিত অপারেশন স্নো লেপার্ডে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
সামরিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২৪ সালে বিশিষ্ট সেবা মেডেল এবং ২০২৫ সালে যুদ্ধ সেবা মেডেল লাভ করেন।
অন্যদিকে, ১ আগস্ট ডেপুটি চিফ অব দ্য এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এয়ার মার্শাল তেজপাল সিং। দায়িত্ব নেওয়ার পর তিনি জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে গিয়ে শহীদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
এয়ার মার্শাল তেজপাল সিং ১৯৯০ সালের ১৬ জুন ভারতীয় বিমানবাহিনীতে ফাইটার পাইলট হিসেবে কমিশন লাভ করেন। তার রয়েছে ৩ হাজার ৫০০ ঘণ্টার বেশি উড্ডয়ন অভিজ্ঞতা। কর্মজীবনের স্বীকৃতি হিসেবে তিনি ২০১১ সালে বায়ু সেনা পদক এবং ২০২১ সালে অতি বিশিষ্ট সেবা মেডেল অর্জন করেন।
ভারতের প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ নেতৃত্বে এই পরিবর্তনকে নৌ ও বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কৌশলগত প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬