সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তদন্তে পুলিশ

নাসিরনগরে কীটনাশক খেয়ে মাদরাসাছাত্রীর মৃত্যু

জান্নাত আক্তার। ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চালের পোকা দমনে ব্যবহৃত কীটনাশক ট্যাবলেট খেয়ে জান্নাত আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) ভোররাতে উপজেলার চাতলপাড়া ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামের ভূইয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত আক্তার ওই গ্রামের মো. ইসমাইল ভূইয়ার মেয়ে এবং চাতলপাড়া ফকিরদা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় ১০টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে ঘরে রাখা চালের পোকা দমনের কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন জান্নাত।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই নৌপথে তার মৃত্যু হয়।

নিহতের চাচা মো. ইউসুফ ভূইয়া জানান, হাসপাতালে নেওয়ার পথে নৌকাতেই জান্নাতের মৃত্যু হয়। কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, তা পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে জানাতে পারেননি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

#ব্রাহ্মণবাড়িয়া #নাসিরনগর #কিশোরীরমৃত্যু

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

নাসিরনগরে কীটনাশক খেয়ে মাদরাসাছাত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চালের পোকা দমনে ব্যবহৃত কীটনাশক ট্যাবলেট খেয়ে জান্নাত আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) ভোররাতে উপজেলার চাতলপাড়া ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামের ভূইয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত আক্তার ওই গ্রামের মো. ইসমাইল ভূইয়ার মেয়ে এবং চাতলপাড়া ফকিরদা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় ১০টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে ঘরে রাখা চালের পোকা দমনের কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন জান্নাত।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই নৌপথে তার মৃত্যু হয়।

নিহতের চাচা মো. ইউসুফ ভূইয়া জানান, হাসপাতালে নেওয়ার পথে নৌকাতেই জান্নাতের মৃত্যু হয়। কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, তা পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে জানাতে পারেননি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত