বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো ফ্যাসিস্ট আমলের মতো প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান: প্রতিরোধ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেন, একটি গণতান্ত্রিক ক্যাম্পাস তৈরির জন্য কাজ করা হচ্ছে। বর্তমানে দৃশ্যত গণতান্ত্রিক পরিবেশ থাকলেও তা এখনো টেকসই হয়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে আগের মতো একক আধিপত্য বিস্তারের প্রবণতা দেখা যাচ্ছে।
তিনি বলেন, গত ১৭ বছরে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক পরিস্থিতি নাজুক ছিল। প্রশাসনে দলীয়করণ ও আবাসিক হলে একক আধিপত্যের কারণে অনেক শিক্ষার্থী নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, সরকারি দলের ছাত্র সংগঠনের একক আধিপত্য বিস্তারের চেষ্টা অতীতে দেখা গেছে। তিনি এসব ঘটনার ভুক্তভোগীদের সামনে এসে কথা বলার আহ্বান জানান।
জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের পর রাজনৈতিক দলগুলো প্রথমে ক্ষমতার কেন্দ্র হিসেবে ক্যান্টনমেন্টকে বেছে নিয়েছিল। তবে তাদের পক্ষ থেকে ক্যান্টনমেন্টে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং বঙ্গভবনে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছিল।
তিনি আরও বলেন, ক্ষমতাসীনরা অনেক সময় ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তবে জনগণ শিক্ষা নিয়েছে। ভবিষ্যতে ক্যাম্পাসে আধিপত্য বা ফ্যাসিবাদী প্রবণতা তৈরির চেষ্টা হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই প্রতিরোধ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নাহিদ ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬