শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

৪৫ কর্মকর্তার সফরে

ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের প্রতিনিধি দল

প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক শেষে ব্রিফিং করছেন ড. মাহদী আমিন। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ছবি : সংগৃহীত

আগামী সপ্তাহের শেষ দিকে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন কর্মকর্তা। দেশটির বেসরকারি খাতের প্রতিনিধিদের এ সফরে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।

তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে দেশটি।

মাহদী আমিন জানান, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস খাতের সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, বেসরকারি খাতের বিকাশ, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, শিল্পায়ন বৃদ্ধি এবং ব্যবসায়িক প্রতিবন্ধকতা কমাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলছে।

এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সমুদ্র ও স্থলবন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর বিষয়েও আলোচনা হয়েছে। এ ব্যবস্থা চালু হলে পণ্য পরিবহন সময় কমবে, ব্যবসায়িক ব্যয় হ্রাস পাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বাড়বে বলে জানান তিনি।

#বাংলাদেশ_যুক্তরাষ্ট্র_সম্পর্ক #বিনিয়োগ_আলোচনা #অর্থনৈতিক_সহযোগিতা

চেকপোস্ট

শনিবার, ০১ আগস্ট ২০২৬

ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের প্রতিনিধি দল

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

আগামী সপ্তাহের শেষ দিকে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন কর্মকর্তা। দেশটির বেসরকারি খাতের প্রতিনিধিদের এ সফরে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।

তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে দেশটি।

মাহদী আমিন জানান, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস খাতের সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, বেসরকারি খাতের বিকাশ, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, শিল্পায়ন বৃদ্ধি এবং ব্যবসায়িক প্রতিবন্ধকতা কমাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলছে।

এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সমুদ্র ও স্থলবন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর বিষয়েও আলোচনা হয়েছে। এ ব্যবস্থা চালু হলে পণ্য পরিবহন সময় কমবে, ব্যবসায়িক ব্যয় হ্রাস পাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বাড়বে বলে জানান তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত