বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত র্যালিটি শহরের সার্কিট হাউস ময়দান থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, যুগ্ম আহ্বায়ক তৈবুর রেজা, মোমিন খন্দকার ডালিম, জেলা যুবদলের সদস্য সচিব শরীফুল ইসলামসহ পাঁচ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬