বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

নিয়োগ পেলেন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল

কোস্ট গার্ডের নতুন ডিজি রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন ডিজি বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

অন্যদিকে কোস্ট গার্ডের বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে দায়িত্ব থেকে প্রত্যাহার করে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে কোস্ট গার্ডের মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ নৌবাহিনীতে বদলি করা হয়েছে।

একই আদেশে রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুন এ নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

#কোস্ট_গার্ড #মঈনুল_হাসান #বাংলাদেশ_নৌবাহিনী

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কোস্ট গার্ডের নতুন ডিজি রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

অন্যদিকে কোস্ট গার্ডের বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে দায়িত্ব থেকে প্রত্যাহার করে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে কোস্ট গার্ডের মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ নৌবাহিনীতে বদলি করা হয়েছে।

একই আদেশে রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুন এ নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত